![]() |
তৃতীয় কণ্ঠ-নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় অনিয়মের অভিযোগে তিনটি ফার্মেসী কে নগদ আর্থিক জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয় সূত্র থেকে জানা যায় যে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।সোমবার ( ১৮ নভেম্বর) বিকেল ৪টায় কুমিল্লার সদর দক্ষিণ এর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসময় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রসনা ফার্মেসি, নিলয় ফার্মা ও রেসমা ফার্মেসিকে মেয়াদ উর্ত্তীণ ঔষধ, অনুমোদনহীন ঔষধ রাখা এবং লাইসেন্স না থাকার অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ


No comments:
Post a Comment