![]() |
তৃতীয় কণ্ঠ:
গত বছরের শুরুতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন একসময়ের সাড়াজাগানো বলি অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
তবে সুচিকিৎসা আর নিজের দৃঢ় আত্মবিশ্বাসের কারণে ক্যান্সার জয় করে ফিরেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে চিকিৎসাকালীন স্বামী ও সন্তানকে সার্বক্ষণিক পাশে পেয়েছেন সোনালি। সে কথা টুইটার, ইনস্টাগ্রাম আর ফেসবুকে ভক্তদের জানিয়েছেন তিনি।
তিনি বারবারই বলেছেন, মৃত্যুর প্রহর গুনছিলেন। কিন্তু সেই সময় তার স্বামী গোল্ডি বেহেলই ছিল তার অনুপ্রেরণা ও জীবনের আলো। স্বামী তাকে সার্বক্ষণিক দেখভাল করতেন। তার অদম্য ভালোবাসাতেই ক্যান্সারকে হারিয়ে বেঁচে ফিরেছেন।
আর সেই স্বামীই নাকি এখন অনেকটা বদলে গেছেন। তিনি জানালেন, এখন নাকি তার স্বামী আগের মতো মস্তিষ্ক দিয়ে কাজ করেন না। মন থেকেও করছেন। আগের চেয়ে অনেক বেশি আবেগী আর রোমান্টিক হয়েছেন।
গত মঙ্গলবার ছিল সোনালি ও গোল্ডির ১৭তম বিবাহবার্ষিকী। আর এমন দিনেই তিনি স্বামীকে আগের সেই চেনা রূপে দেখেননি।
সে কথা জানাতে গত সপ্তাহে সোনালি বেন্দ্রে তার ইনস্টাগ্রামে লেখেন, ‘গত বছর এই দিনে আমরা নিউইয়র্কের হাসপাতালে ছিলাম। তখন থেকেই বেন্দ্রে ও বেহেল জীবনের দুটি অধ্যায় দেখেছে। একটি হলো ক্যান্সারের আগে। আর একটি ক্যান্সারের পরে। তখন থেকেই আমার ইচ্ছা এগিয়ে যাওয়া ও জীবনে নতুন কিছু করা। তাই ১৭তম বিবাহবার্ষিকীতে আমরা লং ড্রাইভে যাচ্ছি। ক্যান্সারের আগে গোল্ডি এসবে খুব একটা রাজি হতো না। কিন্তু সেরে ওঠার পর ও যেভাবে বদলে গেছে তাতে আমি অবাক। খুব ভালো লাগছে আমার।’
স্বামীর এটুকু প্রশংসা করেই ক্ষ্যান্ত হননি সোনালি।
গোল্ডির সম্পর্কে সোনালি আরও লেখেন, ‘গোল্ডির এখন প্রধান দায়িত্ব আমাকেই দেখভাল করা। কাজ, শখ ও অন্য সব দায়িত্ব থেকে এখন আমাকে বেশি গুরুত্ব দেয় সে। আমিও তার প্রতি আমার দায়িত্ব পালন করছি।’
এর পর স্বামীকে উদ্দেশ্য করে সোনালি লেখেন- ‘শুভ বিবাহবার্ষিকী। তুমি যতটা ভাবো তার চেয়ে কয়েক গুন বেশি তোমাকে ভালোবাসি আমি। আমার অসুস্থতায় এভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে।’


No comments:
Post a Comment